#মানুষ বাদ#
'মানুষ--বাদ' ইচ্ছমতো কাঁদবার একটা আড়াল চাই, তাই আমি তোমাকে চেয়েছিলাম স্বাধীনতা। তুমি এসেছো, তবে ব্যবসার মোড়কে! রঙিন কাগজে সেজে। বারেবারে তোমার হাতবদল হয়েছে; শক্, হুণ, মোগল, পাঠান, বৃটিশ........ তোমার হাতবদল হয়েছে, গালভরা নামও মিলেছে একটা- গনতন্ত্র! তারই মাঝে নামেরও অ-নে-ক বাহার; কমিউনিজম, লেনিনবাদ, মার্কসবাদ---- আসলে সেগুলো ছিলো মনুষ্যত্ব-বাদ, মানুষ-বাদ। যেখানে মানুষ আর তার মনুষ্যত্ব নিয়ে চলে ডাংগুলি খেলা। স্বাধীনতা মানুষের নয়- ওটা যে-কোনো রাষ্ট্রনেতার- বা তথাকথিত নেতার আয়েসের মৌরুসীপাট্টা যেখানে মতবাদগুলো বদলে হয় সুবিধাবাদ। মানুষের রাশিকৃত লাশের উপর গালিচা বিছানো চাতালে নেতারা জমায়েত করে; অন্ন, বস্ত্র, বাসস্থান, অক্ষরজ্ঞানহীন, দিগভ্রান্ত, অসহায় মানুষের জমায়েত। সেখানে অধিকার কথাটা শেখানো হয়, কিন্তু অধিকারের জোগান থাকেনা; জোগান তো বাঁটোয়ারা হয়ে যায়, শতাংশের নিক্তিতে। মানবহৃদয় বিক্রি হয়ে গেছে, তাই মানুষ মানুষকে মারার জন্য অস্ত্রের জোগান বাড়ায়! শকুন- শকুনের মা...