#মানুষ‌ বাদ#

'মানুষ--বাদ'

ইচ্ছমতো কাঁদবার 
একটা আড়াল চাই, 
তাই আমি তোমাকে 
চেয়েছিলাম স্বাধীনতা। 
তুমি এসেছো, তবে
 ব্যবসার মোড়কে!
রঙিন কাগজে সেজে।

বারেবারে তোমার 
হাতবদল হয়েছে;
শক্, হুণ, মোগল, 
পাঠান, বৃটিশ........ 
তোমার হাতবদল হয়েছে,
গালভরা নামও মিলেছে একটা-
গনতন্ত্র! 
তারই মাঝে নামেরও
অ-নে-ক বাহার;
কমিউনিজম, লেনিনবাদ,
 মার্কসবাদ----
আসলে সেগুলো ছিলো 
মনুষ্যত্ব-বাদ, মানুষ-বাদ।
যেখানে মানুষ আর তার 
মনুষ্যত্ব নিয়ে চলে ডাংগুলি খেলা।

স্বাধীনতা মানুষের নয়-
ওটা যে-কোনো রাষ্ট্রনেতার-
বা তথাকথিত নেতার 
আয়েসের মৌরুসীপাট্টা
যেখানে মতবাদগুলো
বদলে হয় সুবিধাবাদ।
মানুষের রাশিকৃত লাশের উপর
গালিচা বিছানো চাতালে 
নেতারা জমায়েত করে; 
অন্ন, বস্ত্র, বাসস্থান,
অক্ষরজ্ঞানহীন, দিগভ্রান্ত,
অসহায় মানুষের জমায়েত।
সেখানে অধিকার কথাটা 
শেখানো হয়,
 কিন্তু অধিকারের 
জোগান থাকেনা;
জোগান তো বাঁটোয়ারা 
হয়ে যায়,
শতাংশের নিক্তিতে। 

মানবহৃদয় বিক্রি হয়ে গেছে,
তাই মানুষ মানুষকে মারার জন্য 
অস্ত্রের জোগান বাড়ায়! 
শকুন- শকুনের মাংস খায় না,
তারা হয়তো আমাদের জন্য 
লজ্জা পায়।🌚
মানবমস্তিস্ক আজ অসাড়,
তাই স্রষ্টাকে করে অস্বীকার। 
যেখানে হরিণশাবক
 হরিণীর মৃত্যুতে-
ব্যাঘ্রস্তন্যপান করে 
জীবন পায়-----💙
তাই একটু নিশ্চিন্তে 
বাঁচতে চেয়ে তোমাকে 
চেয়েছিলাম- স্বা-ধীনতা।
কিন্তু তুমি এখন শুধু
 কাগজে-কলমে, 
তুমিই এখন আড়াল খুঁজছ 
স্বাধীনতা! 
 একটু কাঁদবে বলে।।
✍️ আকাশ 

Comments

Popular posts from this blog

"মনের মানুষ"

*ভবিষ্যতের পশ্চিমবঙ্গ*

"তৃস্না"